তাছহীহে কোরআন এবং নাহু-ছরফ ও বাতেল ফেরকার পরিচিতির উপর তাদরীবের ভর্তি বিজ্ঞপ্তি
তাছহীহে কোরআন ও তাদরীবে অংশগ্রহণে আগ্রহী ছাত্রদের জানানো যাচ্ছে যে, মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা-এ প্রতি বছর রমজানের মতো এই বছরেও আগামী ১ রমজানুল মোবারক ১৪৪৭ হি. থেকে ১৫ রমজানুল মোবারক ১৪৪৭ হি. পর্যন্ত তাছহীহে কোরআন এবং নাহু-ছরফ ও বাতেল ফেরকার পরিচিতির উপর তাদরীবের এন্তেজাম থাকবে, ইনশাআল্লাহ।
বি. দ্র.
১. তাছহীহে কোরআনে কারীমে অংশগ্রহণকারীকে কাফিয়া জামাতের বার্ষিক পরীক্ষার মার্কশীট এবং তাদরীবে অংশগ্রহণকারীকে ভর্তির সময় শরহে বেকায়ার বার্ষিক পরীক্ষার প্রবেশপত্র/মার্কশীট ভর্তি ফরমের সাথে সংযুক্ত করতে হবে।
২. জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ ভর্তি ফরমের সাথে সংযুক্ত করতে হবে।
৩. লেবাস পোশাক ও চুল দাড়ি সুন্নত মোতাবেক হতে হবে।
৪. মারকাযে অবস্থানকালীন কোনো ধরনের মোবাইল ও ইলেক্ট্রনিক জিনিস নিজের কাছে রাখা ও ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
৫. ভর্তি শুরু থেকে কোর্স শেষ হওয়া পর্যন্ত ক্লাসে ও মারকাযের অন্যান্য আমলে নিয়মিত উপস্থিতি অপরিহার্য।
৬. কোর্স চলাকালীন ছুটি ব্যতীত মারকাযের বাহিরে যাওয়া নিষিদ্ধ।
উল্লেখ্য যে ২৯ শা’বান বুধবার সকাল থেকে ভর্তি শুরু হবে।
কর্তৃপক্ষ



